সংক্ষেপ

আটক ২

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন থেকে গতকাল শনিবার বিকেলে মানব পাচারকারী সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল বিকেলে থানা-পুলিশের একটি দল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামে অভিযান চালায়। এ সময় মানব পাচারকারী সন্দেহে হোয়াইক্যং কাটাখালীর নাজির আহমদ ও উনছিপ্রাং গ্রামের ছৈয়দ আকবরকে আটক করা হয়।