বগুড়ার শেরপুরে জুয়ানপুর সড়কে সন্ধ্যা নামলেই মাদকসেবীদের কাছে ইয়াবা বড়ি বিক্রি করতে শুরু করেন আরিফুল ইসলাম (২২)। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সড়ক থেকে শেরপুর থানার পুলিশ ৫৫টি ইয়াবাসহ তাঁকে আটক করে। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় আরিফুলকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার বগুড়া কারাগারে পাঠানো হয়।