আত্রাইয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ১

নওগাঁর আত্রাই উপজেলার উচলী কাশিমপুর গ্রামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনামুল হক (১৮) নামের এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার উপজেলার তারাটিয়া ছোটডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আটক এনামুল উপজেলার তারাটিয়া ছোটডাঙ্গা গ্রামের মো. গোকুলের ছেলে।
এলাকাবাসী ও আত্রাই থানা–পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে এনামুল পথরোধ করেন। পরে মেয়েটির মুখ চেপে রাস্তার পাশের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে এনামুলকে হাতেনাতে ধরে ফেলেন।