বরগুনার আমতলী উপজেলার পূর্ব সোনাখালী গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আবদুল জলিলের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ঘরে থাকা সবাইকে বেঁধে মারধর করে এবং আলমারি ভেঙে দুই লাখ ২০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আহত ব্যক্তিদের স্থানীয় কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাজীপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত চলছে।’