ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার আনজুরহাট বাজার এলাকা থেকে তিনটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভূমিদস্যু আলতাজের রহমান ওরফে আলতাজকে (৪০) গ্রেপ্তার করেছে। মামলাগুলো হলো সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদখল। শশীভূষণ থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। থানার ওসি আবুল বাশার এসব তথ্য দিয়েছেন।