আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিরাদহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা, ঝিনাইদহ ও মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩টি ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।