পিরোজপুর শহরের কুমারখালী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোয়ান খান (১৯) নামের একজনকে ইয়াবা বড়িসহ আটক করেছে র্যা ব। সোয়ান খান কুমারখালী এলাকার বাসিন্দা। র্যা ব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব-৮-এর একটি দল গতকাল দুপুরে কুমারখালী মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখার সময় সোয়ান র্যা বের হেফাজতে ছিলেন। র্যা ব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মশিউর রহমান সোয়ানকে ইয়াবা বড়িসহ আটকের খবর নিশ্চিত করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|