বগুড়ার শেরপুরে গত শুক্রবার রাতে ইয়াবাসহ সুজন সাহা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি শেরপুর পৌরসভার সকাল বাজার মহল্লায়। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ইয়াবা বিক্রির সময় সুজনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ৬০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।