ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে আট হাজার ৮৮০টি ইয়াবা বড়িসহ জাফর আলম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে জানান, জাফর আলমের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মূল্য ৩১ লাখ ৫২ হাজার টাকা। এ ঘটনায় র্যাব চান্দগাঁও থানায় মামলা করেছে।