চট্টগ্রামের পটিয়ার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে গত বুধবার রাত ১১টার দিকে ৪০টি ইয়াবা বড়িসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো পাবনা জেলার ফারুক আহমদ, চট্টগ্রাম নগরের মিজানুর রহমান ও সিরাজগঞ্জের জাহিদুল আলম। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন প্রথম আলোকে জানান, রাতে মাদক বেচাকেনার সময় ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও এক যুবক পালিয়ে যায়। এই ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|