ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া কলেজগেট এলাকায় গতকাল সোমবার পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিরা হলেন পিকআপচালক আবদুর রশিদ ও তাঁর সহকারী মোহাম্মদ মানিক। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।