নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে উত্ত্যক্ত করায় মোহাম্মদ মুন্না (২৫) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা তিনটায় নারায়ণগঞ্জ সদরের ইউএনও আফরোজা আক্তার চৌধুরী পরিচালিত আদালত এ দণ্ডাদেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক বলেন, ওই ঘটনায় অভিযোগ পেয়ে মুন্নাকে গ্রেপ্তার করলে ইউএনও আফরোজা আক্তার চৌধুরী এ দণ্ড দেন। মুন্নাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি