সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি এন এম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনা তদন্তে প্রমাণিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে ইউএনও সন্দ্বীপ কুমার সরকার বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। তদন্তে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।