মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৩০ বোতল দেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা সাতটায় থানার উপপরিদর্শক জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীরবাজার-সংলগ্ন তিলকপুর গ্রাম থেকে আকবর মিয়াকে (৩৫) ওই ৩০ বোতল দেশি মদসহ গ্রেপ্তার করে। এই মদের বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|