একজন গ্রেপ্তার

নরসিংদীর সদর উপজেলার মাধবদী পৌর এলাকার নোয়াপাড়া মহল্লা থেকে গতকাল সোমবার ভোরে আশিক মণ্ডল নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্যমতে, এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। আশিকের (২২) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পারচৌকা গ্রামে। জেলা ডিবির এসআই খোকন চন্দ্র সরকার বলেন, আশিক একজন অস্ত্র ব্যবসায়ী। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।