হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার রাতে এক কেজি ২০০ গ্রাম সোনাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, মালিন্দ এয়ারলাইনসে করে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন তাজুল। তল্লাশি করে তাঁর জুতার ভেতর থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।