চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ মিরসরাইয়ের বারৈয়ারহাট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।