কলেজে চুরি

নীলফামারীর সৈয়দপুরের লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজে গত মঙ্গলবার রাতে চুরি হয়েছে। কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ বলেন, চোরেরা তাঁর কক্ষসহ ছয়টি কক্ষ তছনছ করে ও স্টিলের আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে। গতকাল বুধবার সকালে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থল ঘুরে দেখেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলেজের নৈশপ্রহরী জহুরুল ইসলামকে আটক করা হয়। থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি রহস্যজনক।’