নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত শুক্রবার দিবাগত রাতে ২০ লাখ টাকা মূল্যের সুতাসহ একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে ১৪২ কার্টন সুতা নিয়ে একটি কাভার্ড ভ্যান নরসিংদীর পাঁচদোনায় যাচ্ছিল।