রাজধানীর কারওয়ান বাজার এলাকার চারটি মাছের আড়ত থেকে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার র্যাব-২-এর এক অভিযানে জাটকা মজুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়। র্যাবে সূত্র জানায়, জব্দ হওয়া জাটকার মূল্য প্রায় এক লাখ টাকা।
র্যাব-২-এর উপপরিচালক দিদারুল আলমের পরিচালনায় গতকাল ভোর চারটার দিকে কারওয়ান বাজার এলাকায় জনতা মৎস্য আড়ত, সোনার বাংলা আড়ত, মুক্তিযোদ্ধা আড়ত ও সবুজ বাংলা মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এসব আড়ত থেকে এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা মজুত ও বিক্রির অপরাধে আটজনকে আটক করা হয়। এঁদের মধ্যে মোক্তার হোসেনকে এক বছরের কারাদণ্ড রহমত, তানজির আহমেদ, হারুন, মোক্তার হোসেন, সরবত আলী, খলিলুর রহমান ও ইমরান নামে সাতজনকে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।