পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে গত বুধবার রাতে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হালিম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে ওই জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমানের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা ওই জালের বাজারমূল্য কমপক্ষে আড়াই লাখ টাকা। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি|