সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ১৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ও থানা-পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। পরে তাৎক্ষণিকভাবে বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল খেলার মাঠের এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানার উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ রুবেল, বাদশাগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য উজ্জল চৌধুরী প্রমুখ।