দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীতে গত শনিবার বিকেলে ইউএনও ফিরোজ মাহমুদের নেতৃত্বে চিরিরবন্দর থানার পুলিশ অভিযান চালিয়ে ৫৫ জন জেলের কাছ থেকে ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় পাঁচ হাজার ফুটের বেশি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ইউএনও বলেন, উপজেলার সাইতাড়া ইউনিয়নের রাবার ড্যাম থেকে আমতলী পর্যন্ত কাঁকড়া নদীর ২০ কিলোমিটার অংশে এ অভিযান চালানো হয়। এ সময় থানার ওসি আনিছুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল হক উপস্থিত ছিলেন।