কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধনাগোদা নদী থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোর পাঁচটায় অভিযান চালিয়ে উপজেলার কাজিরবাজার, চরমুকুন্দি ও উদ্দমদী এলাকা থেকে এসব জাল জব্দ করেন পুলিশ ও স্থানীয় মৎস্য কার্যালয়ের লোকজন। উপজেলা মৎস্য কার্যালয় এ অভিযান পরিচালনা করে। উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার বলেন, মেঘনা ও ধনাগোদা নদীর ১০-১২টি অংশে অভিযান চালানো হয়। ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত এ অভিযান চলে।