কারেন্ট জাল জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াই নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০টি কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। গতকাল বেলা আড়াইটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফেরদৌস ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় কারেন্ট জাল ব্যবহারের অপরাধে এক জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে।