সংক্ষেপ

কার্যালয়ে 'দালাল'!

সিলেট বিআরটিএর কার্যালয়ের লাইসেন্স শাখায় বসে চলছিল ‘দালাল’দের তৎপরতা। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম কাজী আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিআরটিএর লাইসেন্স শাখা থেকে কামাল আহমদ নামের এক দালালকে আটক করা হয়। তিনি ক্ষমাপ্রার্থনা করলে ৫০০ টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। অভিযানের শুরুতেই দালালদের পক্ষ নিয়ে নির্বাহী হাকিমের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন বিআরটিএ কার্যালয়ে দপ্তরির দায়িত্বে থাকা এক নারী কর্মচারী। পরে অবশ্য তিনি ক্ষমাপ্রার্থনা করেন।