কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০টি ফাঁকা গুলি বর্ষণ করেছে। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের নির্বাচনকে কেন্দ্র করে সাংসদ রেজাউল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাদিকুজ্জামানের সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। গতকাল বিকেলে সাংসদের লোকজন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিয়ার রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়।