ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে পৌর শহরের একটি রেস্তোরাঁ থেকে কম্পিউটারের কালো একটি কেসিং উদ্ধার করে পুলিশ। সেই কেসিং থেকেই বেরিয়ে এসেছে প্রায় পাঁচ কেজি গাঁজা। এ সময় পাচারে জড়িত সন্দেহে উপজেলার আজমপুর গ্রামের আল-আমিন (২৩) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে। আখাউড়া থানার এএসআই জুলহাস উদ্দিন বলেন, রেস্তোরাঁর একটি টেবিলের নিচে পায়ের কাছে রেখে আল-আমিন বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে টেবিলটি ঘিরে ফেলে ও আল-আমিনকে আটক করে। এ সময় কম্পিউটার কেসিংটির ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাঁর দাবি, আটক ব্যক্তির কেসিংটি ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।