খুলনা মহানগর এলাকায় গতকাল সোমবার রাতভর পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও পুলিশের বিশেষ শাখার সহকারী উপকমিশনার (এডিসি) শেখ মনিরুজ্জামান। তাঁর দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে রাজনৈতিক বিবেচনায় আটক করা হয়েছে। বাকি ২৯ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।