মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় পরিবহনে জাকির হোসেন নামের এক কলেজছাত্রকে অচেতন করে টাকা লুটের সময় মলম পার্টির চার সদস্যকে আটক করেছে জনতা। এ সময় চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার ব্যক্তিরা হলেন রিপন (৩২), আব্বাস আলী (৫২), হুমায়ূন (৪০) ও মহিবুল (৩৪)। আহত জাকির হোসেনকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার এসআই ইমরুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।