নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় বিভিন্ন নৌযানে ডাকাতি করার সময় গতকাল শনিবার ভোরে তিনজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এই তিন ডাকাত হলেন আন্তঃজেলা নৌ-ডাকাত সর্দার সম্রাট চন্দ্র রায় (৪০), তাঁর দুই সহযোগী সুজন মিয়া (৩৫) ও হান্নান মিয়া (৩২)। সম্রাটের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার রামপুরায়। সুজন ও হান্নানের জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুলারচর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা নদীতে চলাচলরত বিভিন্ন নৌযানে ডাকাতি করার সময় এলাকাবাসী সম্রাট, সুজন ও হান্নানকে ধরে গণপিটুনি দেয়। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।