কুমিল্লার দাউদকান্দি থানার পুলিশ গতকাল সোমবার বেলা পৌনে একটার দিকে আট কেজি গাঁজাসহ মফিজুল ইসলাম (৩৫) নামের এক বাসযাত্রীকে আটক করেছে। দাউদকান্দি থানার পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজাসহ বাসের যাত্রী মফিজুল ইসলামকে আটক করা হয়।