নাটোরের গুরুদাসপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার জুমাইনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রবিউল এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।