চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে একটি জিপগাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে অধিদপ্তরের একটি দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে একটি জিপগাড়িকে থামার সংকেত দেয়। কিন্তু সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটিকে ধাওয়া করা হয়। তখন শিবগঞ্জের কমলাকান্তপুরে গাড়িটি ফেলে আরোহীরা পালিয়ে যান। গাঁজা উদ্ধারের ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।