গারো তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আফসান রিমান্ডে

বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার আসামি আফসান রহমান ওরফে রুবেলকে আদালত থেকে পালানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত শিকদার এ আদেশ দেন। কোতোয়ালি থানার পুলিশ আফসানকে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৩ নভেম্বন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারককের খাসকামরার সামনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান আফসান রহমান।