নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চায়না আক্তার (২৮) নামের এক গৃহবধূর শরীরে তাঁর স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী বড়ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চায়নাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ঘটনার পরপরই গৃহবধূর স্বামীসহ তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।