সংক্ষেপ

গ্রেপ্তার ৩

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, রাত একটার দিকে উপজেলার কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নে পুলিশ পৃথক অভিযান চালিয়ে পলাতক আসামি আমির সালাম (৩২), আবদুল কাদের (৩৫) ও হামজা আলীকে (৩৫)গ্রেপ্তার করা হয়।