রাজবাড়ীতে পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সরদারপাড়া নতুন মসজিদের সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করে র্যা ব-৪। তাঁরা হলেন আসাদুজ্জামান ওরফে লাল্টু, রুবেল শেখ, শাহাদত আহমেদ ও জাহাঙ্গীর গায়েন। এঁদের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। একই দিন রাতে শহরের বিনোদপুর নতুনপাড়া থেকে একটি ওয়ানশুটারগানসহ আশরাফুল হক ওরফে ইনসান নামের আরেক তরুণকে গ্রেপ্তার করা হয়।