নেত্রকোনার আটপাড়া উপজেলার শ্রীপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণেরা হলেন আবদুল আকিম (১৮), মো. পারভেজ মিয়া (১৯), জুয়েল মিয়া (১৮), এনামুল হক (১৯) ও ইমরান হোসেন (১৯)। পুলিশ জানায়, শ্রীপুর গ্রামের মসজিদের পাশে বসে ওই পাঁচ শিবিরকর্মী বৈঠক করছিলেন। তাঁদের কাছ থেকে দুটি ব্যানার, ধর্মীয় বই ও সদস্য সংগ্রহের ফরম জব্দ করা হয়। আটপাড়া থানার ওসি মো. ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।