সংক্ষেপ

গ্রেপ্তার ৬

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা মা ইলিশ ধরছিলেন। নারায়ণগঞ্জের পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাজাদা খসরুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহ আলম, মো. আবদুল হক, মো. গিয়াস উদ্দিন, গদীশ চন্দ্র শীল, রঞ্জিত ও অমল।