গ্রেপ্তার ৭

নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে আটক ব্যক্তিরা হলেন উপজেলার হরতকীডাঙ্গা গ্রামের সাদ্দাম হোসেন ও ফিরোজ হোসেন, উদয়শ্রী গ্রামের জিয়াউর রহমান, কাশিপুর গ্রামের সাইফুল ইসলাম, আগ্রাদ্বিগুণ গ্রামের রমজান আলী ও ইউনুস আলী এবং পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনপাড়ার রাশেদা বেগম। মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করার পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।