চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর মাঝের চর এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, নারীর লাশটির আনুমানিক বয়স ২৫ বছর। পরনে সবুজ রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ রয়েছে। আর পুরুষ ব্যক্তির বয়স ৩০ বছরের কাছাকাছি। তাঁর পরনে রয়েছে জিনস ও কালো রঙের ডোরাকাটা গেঞ্জি।
হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বাহেরচর নৌ-পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।