চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুরের চৌধুরী মোড় এলাকা থেকে ২৬টি ককটেল উদ্ধার করেছে র্যাব। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর কামারুজ্জামানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আজ ভোরে মহারাজপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চৌধুরী মোড়ে একটি বালির স্তূপের মধ্যে লুকিয়ে রাখা ২৬টি ককটেল উদ্ধার করা হয়।
মেজর কামারুজ্জামান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ককটেলগুলো সদর থানায় জমা দেওয়া হয়েছে।