চাঁপাইনবাবাগঞ্জের জাল রুপিসহ গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর এলাকায় ভাড়াবাসা থেকে গতকাল সোমবার ভারতীয় এক লাখ জাল রুপিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তাঁর নাম মো. মাইদুর (৩৩)।
মাইদুর খড়কপুর নিমতলা এলাকার বাসিন্দা। ব্যবসা সূত্রে তিনি গোলাপনগর এলাকায় থাকতেন।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে গোপালনগর মোড়ের রবিউল ইসলামের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে মাইদুরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।