পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ দলের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতভর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান (২৫), এমরান (২২), শামীম (২৪) ও নোমানকে (২৩) গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি জিয়াউল হক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। এই চক্রটি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী প্রতিনিধি সোহরাব হোসেনের মোটরসাইকেল চুরির সঙ্গেও জড়িত। এঁদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।