চার প্রতিষ্ঠানে ডাকাতি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাংলাবাজারে রোববার দিবাগত গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। ব্যবসায়ীরা বলেন, তালা ভেঙে তিনটি স্বর্ণের দোকান ও একটি মুঠোফোনের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এ সময় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকা নিয়ে গেছে। ভেদরগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মালামাল উদ্ধারে অভিযান চলছে।