আর্থিক অনিয়মের অভিযোগে ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লাকে ‘স্বীয় পদ থেকে কেন অপসারণ করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন ওই নোটিশ জারি করেন।
উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে (২০১৩-১৪) মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানীয়জলের নলকূপ বসানো, পাইপ কালভার্ট স্থাপনের কথা বলে মোট তিনটি প্রকল্পে ৩ লাখ টাকার প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগেই টাকা তুলে নেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।