কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর সারপট্টি গ্রাম থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার সারপট্টি গ্রামের আবদুর রহমান ওরফে রানা (৩০) ও বেরলা গ্রামের আবদুল কাদের (৫৮)। র্যা ব দাবি করেছে, র্যা বের সদস্যরা তাঁদের কাছ থেকে দুটি এলজি, দুটি রামদা, একটি করে চাপাতি ও চাকু, ৪৫টি চকলেট বোমা জব্দ করে। গতকাল ভোর ৫টা ৪৫ মিনিটে র্যা ব-১১ কুমিল্লার সদস্যরা ওই অভিযান পরিচালনা করে। র্যা ব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার বলেন, তাঁরা এলাকায় অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।