পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যক্ষ মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় ক্রীড়া শিক্ষক স্বাগতম সমাদ্দার ও আরেক শিক্ষক প্রতিভা মণ্ডলকে সাময়িক বরখাস্ত করেছে। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।