
রাজধানীর মিরপুর-১ নম্বরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ছয়তলা ভবন ঘিরে রেখেছে পুলিশ। মিরপুর শাহআলী এলাকার ওই ভবনটিতে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ছাড়াও সেখানে বিপুলসংখ্যক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ওই ভবন থেকে বাইরে বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।